


গত ২০শে এপ্রিল, হকার সংগ্রাম কমিটি ও ন্যাশনাল হকার ফেডারেশনের নেতৃত্বে গড়িয়াহাট থেকে লেক মল পর্যন্ত হকারদের মিছিলের পর ‘সংবিধান বাঁচাও, বাংলা বাঁচাও’ মঞ্চের পথসভা অনুষ্ঠিত হয়। সমগ্র কলকাতার বিভিন্ন অঞ্চলের হকাররা উপস্থিত ছিলেন এই মিছিলে।
লেক মলের সামনে ‘সংবিধান বাঁচাও, বাংলা বাঁচাও’ সভায় উপস্থিত ছিলেন, বর্ষীয়ান মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, বন্দিমুক্তি কমিটির পক্ষে ছোটন দাস ও ভানু সরকার, ইউসিপিআই-এর পক্ষে রাজ্য সম্পাদক উজ্বল সেনগুপ্ত ও ইউসিপিআই নেতা সুখেন রায়, ভীম আর্মির রাজ্য নেতৃত্ব রবি রাম, কবি প্রসূন ভৌমিক, মহিলা হকার ফেডারেশানের নেত্রী রেখা মারিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা অত্রি ভট্টাচার্য। বুদ্ধিজীবীদের উপস্থিতি, বাউল গান ও হকারদের স্লোগানে সভা থেকে আওয়াজ ওঠে ‘বিজেপি তাড়াও, বাংলা বাঁচাও’।
সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন, হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ।
Recent Comments